টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা প্রশাসনের পিপিই প্রদান

S M Ashraful Azom
টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা প্রশাসনের পিপিই প্রদান

সেবা ডেস্ক: করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুভমেন্ট) প্রদান করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

বুধবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের কাছে তিনি এসব প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কামনাশীষ শেখর, যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন ও ইফতেখরুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, দপ্তর ও লাইব্রেরী সম্পাদক অরণ্য ইমতিয়াজ প্রমুখ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top