দেওয়ানগঞ্জে বজ্রপাতে ২টি গরুর মৃত্যু

S M Ashraful Azom
দেওয়ানগঞ্জে বজ্রপাতে ২টি গরুর মৃত্যু

জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বয়ড়াপাড়া গ্রামে ২২ এপ্রিল দুপুরে বজ্রপাতে দুই ভাইয়ের শেষ সম্বল দুটি গরুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বয়ড়াপাড়া গ্রামের আব্দুল গনির দুই ছেলে হাসান ও হোসেন। ২২ এপ্রিল দুপুরে দুই ভাইয়ের শেষ সম্বল গরু দুটি গোয়াল ঘরে বাঁধা ছিল। এ সময় কাল বৈশাখী ঝড় ও বৃষ্টির সাথে বজ্রপাত হলে গরু দুটি সেখানেই মারা যায়।

চর আমখাওয়া ইউনিয়নের সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, গরু দুটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এটাই ছিল তাদের শেষ সম্বল।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top