ইসলামপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

S M Ashraful Azom
ইসলামপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নতুন শাহপাড়া গ্রামের কলেজ ছাত্র গোলাম আজম হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী একই গ্রামের ইনতাজের ছেলে মো. রফিক (৩৫)।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে জেলার বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার এসআই আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। সে নতুন শাহপাড়া গ্রামের বকুল মন্ডলের ছেলে গোলাম আজম হত্যা মামলার এজাহারভূক্ত আসামী গ্রেফতারকৃত রফিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, মাদারীপুর সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র গোলাম আজমকে গত ২৫ এপ্রিল দুপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত আজমের বাবা বাদি হয়ে ২৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ইসলামপুর সার্কেলের এএসপি মো,সুমন মিয়া বলেন, জড়িতদের আইনের আওতায় আসতেই হবে। অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top