
মো. শাহ্ জামাল, জামালপুর: জামালপুরে ৩৫গ্রাম গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি’র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ, ২৯ এপ্রিল সন্ধ্যায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলার আওতাধীন পাথরেরচর বিওপির নায়েক সুবেদার আহম্মদ আলীর নেতৃত্বে বিজিবির টহলদল মধ্যেরচর এলাকায় অভিযান চালিয়ে ৩৫ গ্রাম গাঁজাসহ মধ্যেরচরের সমেজ আলীর ছেলে বাহাদুর হোসেন, মনির হোসেনের ছেলে শাহিন মিয়াকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অপরদিকে ওই রাতেই হিজলামারী বিওপি’র হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মাজারটিলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ রৌমারী উপজেলার লালকুড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন এবং আবুল কালামের ছেলে রোকন মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের দুইটি মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৪৩,২২২ টাকা। আটককৃতকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।
