শিশু কল্যাণ বিদ্যালয়ে বৃত্তি পেয়েছে ৯ শিক্ষার্থী

S M Ashraful Azom
0
শিশু কল্যাণ বিদ্যালয়ে বৃত্তি পেয়েছে ৯ শিক্ষার্থী

শফিকুল ইসলাম: ২০১৯ সালের বৃত্তি পরীক্ষায় ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। রৌমারী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় (১০৮)’র দ্বিতীয় হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ২৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে ৯ জন শিক্ষার্থী বৃত্তি পায়। ১০ জুন (বুধবার) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে।
প্রসঙ্গত, ২০১০ সালে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হলেও ২০১৬ সালে সরকারি ভাবে অনুমোদন পায়। ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম রেজওয়ানুল হক পাখি। বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে ২৬৫ জন। ২০১৯ সালে পিইসি পরীক্ষায় ১৮ জন শিক্ষার্থী অংশ নেয় এবং সকলেই কৃতকার্য হয়। প্রতিবছর কল্যাণ ট্রাস্ট’র অধিনে দেশ ব্যাপি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক ১ জন, সহকারি শিক্ষক ৪ জন, এমএলএস ১ জন ও নৈশ্য প্রহরী ১ জন কর্মরত রয়েছেন।

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা বেগম বলেন, ২০১০ সাল থেকে সুনামের সাথে শিশুদের পড়ালেখা করানো হচ্ছে। প্রতিবারেই পিইসি পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে পাশ করছে। এই বিদ্যালয়ে নিয়মিত ক্লাশ পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের উপস্থিতিও প্রায় শতভাগ। প্রতি বছর শিক্ষার্থীর ভর্তি সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া সরকারি ভাবে শিক্ষার্থীদের সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে বেশ কয়েকটি শিশু কল্যাণ বিদ্যালয় চালু করেছেন। এর মধ্যে রৌমারী শিশু কল্যাণ বিদ্যালয়টি ২০১৬ সালে অনুমোদিত পায়। বিদ্যালয়টিতে অনেক শিক্ষার্থী রয়েছে এবং পড়াশোনাও অনেক ভালো। আমি সার্বক্ষণিক দেখাশোনা করছি। সরকারি ভাবে শিক্ষার্থীদের সকল সুবিধা দেওয়া হচ্ছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top