দেওয়ানগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামী আটক

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামী আটক
জামালপুর সংবাদদাতা: জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শফিকুল আলমকে (৪০) আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ৯ জুন দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়ায়। ১০ জুন লাশ উদ্ধার শেষে জামালপুর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। 

জানা গেছে, আট বছর আগে হাতীভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া গ্রামের মতিউর রহমানের মেয়ে মনিরা বেগমকে বিয়ে করে পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া নতুনগ্রামের মুনছর আলীর ছেলে শফিকুল আলম। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে জন্ম নেয়।

মঙ্গলবার সকালে গবাদি পশুকে পানি খাওয়ানোর ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়। এ ক্ষোভে স্বামী ঘুমন্ত স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ স্বামীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ সার্কেল এসপি রাকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মায়নুল ইসলাম জানান-এ ব্যাপারে নিহতের বাবা মতিউর রহমান বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top