
শাহজাহান পারভেজ শাহীন, বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ কৃষি ব্যাংক শাখার এক সিনিয়র অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে ওই শাখা লকডাউন করা হয়েছে। একই সাথে ব্যাংকের সকল স্টাফের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, মঙ্গলবার রাতে কৃষি ব্যাংক বকশীগঞ্জ শাখার সিনিয়র অফিসার (পুরুষ) এর রিপোর্ট করোনা পজিটিভ আসে। এনিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ব্যাংক সংশ্লিষ্টদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। বুধবার সকালে ব্যাংকের সকল কার্যক্রম সাময়িক বন্ধ করে ব্যাংকটি লকডাউন করা হয়। একই সাথে ওই শাখার ১১ জন কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।