ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

S M Ashraful Azom
0
ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সেবা ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের সামনে সড়ক দুর্ঘটনায় আকরাম হোসেন (২০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে টাঙ্গাইল-জামালপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।

আকরাম ওই উপজেলার হাজরাবাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে ও জামালপুরের আশেক মাহমুদ সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শেষ বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে আকরাম তার এক বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। পথে পরিষদের সামনে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলকে সাইড দেওয়ার সময় বাধাগ্রস্ত হয়ে পেছন থেকে পড়ে গেলে সামনে থেকে আসা ট্রাকচাপায় নিহত হন আকরাম।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া জানান, দুর্ঘটানর পর আকরামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় নিহতের পরিবার মামলা করবে না।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top