ঘাটাইল হাসপাতালের করোনা জয়ী ২ চিকিৎসকে ফুলেল শুভেচ্ছা

S M Ashraful Azom
0
ঘাটাইল হাসপাতালের করোনা জয়ী ২ চিকিৎসকে ফুলেল শুভেচ্ছা

সেবা ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দুই মেডিকেল অফিসার ডাঃ তসলিম ফারুকী এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) মোঃ আব্দুল হালিম করোনা জয়ী হয়ে কাজে যোগদান করায় ফুলেল তোরা দিয়ে বরণ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে করোনা জয়ী চিকিৎসকদের কাজে যোগদান করায় ফুল দিয়ে বরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৩ মে (এসএসিএমও) মোঃ আব্দুল হালিমের ঢাকায় নমুনা পরীক্ষার জন্য পাঠনো হয়। পরে তার নমুনা পরীক্ষার পর পজেটিভ আসে। এরপর মেডিকেল অফিসার ডাঃ তসলিম ফারুকী নমুনা পরীক্ষার জন্য পাঠনো হয়। পরীক্ষার পর তারও পজেটিভ আসে। এর পর তাদের নিজস্ব হাসপাতালে আইসোলেসনে রেখে চিকিৎসা দেয়া হয়।

এরপর আবার নমুনা পরীক্ষার জন্য পাঠনো হয় যথাক্রমে তাদের রিপোর্ট নেগেটিভ আসে।

এখন সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে যোগদান করায় ফুল দিয়ে বরণ করা হয় করোনা জয়ী চিকিৎসকদের।

ইতিমধ্যে উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আব্দুল হালিম কাজে যোগ দিয়েছেন অপর দিকে মেডিকেল অফিসার ডাঃ তসলিম ফারুকী কয়েকদিন পর থেকে কাজ যোগ দিবেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ মমিনুল ইসলাম হিমেল বলেন,তারা আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ নিজ নিজ কাজে যোগদান করছেন।

করোনা জয়ী চিকিৎসকেরা বলেন, মানুষকে সেবা দিতে গিয়ে ও দায়িত্ব পালন করতে গিয়েই করোনায় আক্রান্ত হই। এখন ইনশাল্লাহ সুস্থ হয়ে আবার ফিরে এসেছি অসুস্থ -পীড়িত মানুষকে আত্ননিয়োগ করে সেবা দিতে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুর রহমান খান, ডাঃ মমিনুল ইসলাম হিমেল এবং ডাঃ মোঃ আমিনুল ইসলাম (এসএসিএমও)।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top