সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

সেবা ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আক্তার হোসেন (৬০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। ১১ জুন বিকাল ৪টায় উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজারের পাশে সরিষাবাড়ী-দিগপাইত প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামের মৃত জসিম উদ্দিন মন্ডলের ছেলে ও স্থানীয় সাংবাদিক আব্দুল মান্নানের চাচা।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, আক্তার হোসেন দুপুরে দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় সানাকৈর বাজারে কেনাকাটা করতে যায়। বাজার থেকে ভ্যানগাড়ি দিয়ে বাড়ি ফেরার পথে আওয়াল চেয়ারম্যানের বাড়ির কাছে রাস্তায় পৌঁছলে সামনে থেকে আসা মোটরসাইকেল ও ভ্যানগাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আক্তার হোসেন গুরুতর আহত হয়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার স্টেশনের উদ্ধারকর্মী দল ও সরিষাবাড়ী থানা পুলিশ তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়া হলে ১১ জুন রাত সাড়ে সাতটার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা সাংবাদিক আব্দুল মান্নান রাতে এ প্রতিবেদককে জানান, বাজার শেষে বাড়ি ফেরার পথে বেপোরোয়া মোটরসাইকেল তার চাচাকে বহনকরা ভ্যানগাড়িকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা দেয়। রাতেই লাশ গ্রামের বাড়িতে নিয়ে ১২ জুন সকাল ১০টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও ভ্যানগাড়ি জব্দ করেছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top