
সেবা ডেস্ক: গতকাল বৃহস্পতিবার ১১ জুন দুপুরে টাঙ্গাইল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ২ দালালকে আটক করেছে র্যাব। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল বিআরটিএ অফিসে র্যাব অভিযান চালায়। টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩, কোম্পানী কমান্ডার, মেজর আবু নাঈম মোঃ তালাত এবং ম্যাজিস্ট্রেট তাপস পালের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিআরটিএ অফিসের সক্রিয় দালাল চক্রের সদস্য কচুয়াডাংগা গ্রামের পিতাঃ মৃত-শামছুল হকের ছেলে মনিরুল ইসলামকে (৬০) ও ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মৃত-ওসমান গনীর ছেলে আব্দুল আউয়ালকে (৪৯) আটক করে।
পরে তাদের দু’জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
র্যাবের এ ধরনের খুন, ধর্ষণ, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, ডাকাতি এবং অবৈধ মাদক ব্যবসা ও চোলাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম এবং অভিযানসহ মোবাইল কোর্ট চলমান থাকবে এবং ভবিষ্যতে এই ধরণের অপরাধ প্রতিরোধ ও দমন কার্যক্রম আরো জোরদার করা হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।