করোনাযুদ্ধে আরও এক পুলিশ সদস্যের জীবন উৎসর্গ

S M Ashraful Azom
0
করোনাযুদ্ধে আরও এক পুলিশ সদস্যের জীবন উৎসর্গ

সেবা ডেস্ক: চলমান প্রাণঘাতি ভাইরাস করোনা যুদ্ধে জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক গর্বিত সদস্য। আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন এসআই (নিরস্ত্র) মোঃ একরামুল ইসলাম (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় কর্মরত ছিলেন। করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৬ জুন ২০২০ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

একরামুল কুমিল্লা জেলার লাকসাম থানার কাঁঠালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১৮ জন বীর সদস্য করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top