
শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলার রৌমারীতে কয়েকদিনের ভারিবর্ষনে জৈষ্ঠ মাসেই আগাম বন্যার আভাসে ও ভারতীয় পাহাড়ী ঢলে ব্রম্মপুত্র নদে ও জিঞ্জিরাম নদীতে পানি বৃদ্ধিতে উপচে পড়ার উপক্রম হয়েছে। অন্যদিকে ৬টি ইউনিয়নের প্রায় ২৫টি এলাকা নিম্নাঞ্চলে প্ল¬াবিত হয়েছে। এতে কৃষক হতাশায় ভুগছেন। গত ৩ দিনে মুষলধারায় বৃষ্টি ও পাহাড়ী ঢলে এ ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি ও নিম্নাঞ্চল প্লাবিত হয়।
৬ টি ইউনিয়নের নিম্নাঞ্চল গুলো হলো রৌমারী সদর ইউনিয়নে ছড়ারপাড়, জহনিরকুড়া, আমবাড়ী, বড়াই বাড়ী, চুলিয়ারচর, চৎলারছড়া, ওকড়াকান্দা, চান্দারচর, চরইজলামারী, ঝাউবাড়ি, ভুন্দুরচর, বেহুলারচর, মোল-ারচর, কাউনিয়ারচরসহ আরো অনেক নিচু এলাকায় পানি জমে যায় এবং নিম্নাঞ্চলের কিছু কিছু এলাকায় বোরো ধান কাটা শেষ না হতেই বৃষ্টির পানিতে তলিয়ে যায়। অনেক কৃষককেই পানির মধ্যেই ধান কাটতে দেখা গেছে। এছাড়াও কৃষক কাটা ধান ও গরুর খাদ্য হিসাবে খড় নিয়ে বিপাকে পড়েছেন।
রৌমারী উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, জানান, ভারি বর্ষণে অনেক ফসলি জমি তলিয়ে গেলেও কৃষকের তেমন ক্ষতি হয়নি। বেশির ভাগ কৃষক আগেই ধান কেটে ফেলেছে। তবে অনেক কৃষকের ধান ও গরুর খাদ্য খড় শুকাতে না পেরে কিছুটা সমস্যায় আছে। এবার কৃষকগণ বাম্পার ফলনের মুখ দেখেছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।