
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাদপড়া প্রতিবন্ধিদের শতভাগ প্রতিবন্ধি ভাতার আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম। যার ইতোমধ্যে ইউনিয়ন ভিত্তিক প্রতিবন্ধিদের পর্যায়ক্রমে তালিকা চুড়ান্ত করা হচ্ছে।
সমাজসেবা অফিস সুত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে সরকার কর্তৃক বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি ঘোষনা মোতাবেক যারা প্রতিবন্ধি তালিকা থেকে বাদ পড়েছে তাদেরকে ইউনিয়ন পর্যায় তালিকা করা হচ্ছে। এ মাসের মধ্যে উপজেলার ৬টি ইউনিয়নের তালিকা চুড়ান্ত করা হবে এবং পর্যায়ক্রমে তাদেরকে শতভাগ প্রতিবন্ধির ভাতার আওতায় আনা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ইতিপূর্বে ২০২১ জনকে প্রতিবন্ধি ভাতা প্রদান করা হয়েছে। এই অর্থ বছরের সরকারী ঘোষনা মোতাবেক উপজেলার সকল প্রতিবন্ধিদের তালিকা করা হচ্ছে। কেউ যাতে বাদ না পড়ে সে জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সুধিজনদের সহযোগিতা নিচ্ছি।
এছাড়াও প্রতিবন্ধি নামের তালিকা করার সময় উপস্থিত থাকেন উপজেলা ফিল্ড সুপার ভাইজার আব্দুল্লাহহেল কাফি, ইউনিয়ন সমাজকর্মী আব্দুল মান্নান ও সাজেদুল ইসলাম, অফিস সহকারি আতিকুর রহমান, পিআই মাতানুর বেগম, অফিস সহায়ক তানজিনা ইয়াজমিন। প্রত্যেকজন প্রতিবন্ধিকে আগে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হবে। পরে বরাদ্দ অনুযায়ী তাদেরকে প্রতিবন্ধি ভাতা প্রদান করা হবে। আশা করি সঠিক ভাবে প্রতিবন্ধি ভাতার আওতায় শতভাগ নিশ্চিত করতে পারবো।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।