
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও বাংলাদেশ আ.লীগের সভাপতিমন্ডলীর সদস্য সদ্য প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনায় কাজিপুর পৌর আ.লীগের উদ্যোগে কোরানখানি, আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আলমপুর চৌরাস্তায় পৌর মার্কেটের দোতলায় এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আ.লীগ সভাপতি সাবেক পৌর মেয়র জিএম তালুকদার। মোহাম্মদ নাসিমের রাজনৈতিক জীবনের নানা ঘটনার স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানি সিরাজী, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, কাজিপুর পৌর সভার মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সোনালী ব্যাংকের সাবেক এজিএম আবু জাহাঙ্গীর চিশতি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, জেলা পরিষদ সদস্য রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, প্যানেল মেয়র তাছির উদ্দিন তাসু, পৌর আ.লীগের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম মন্টু, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম। পরে চৌরাস্তা মসজিদের খতিব মাওলানা আব্দুল মোত্তালিব মুনাজাত পরিচালনা করেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।