
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত হওয়া দরিদ্র পরিবারের মাঝে ১৬ জুন মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সাধুরপাড়া , ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়।
সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের পক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মঞ্জরুল হক।
এ সময় স্থানীয় ইউসুফ হাসান খান সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।