করোনা রোগীকে যৌন হয়রানি: ওয়ার্ডবয় গ্রেফতার

S M Ashraful Azom
0
করোনা রোগীকে যৌন হয়রানি ওয়ার্ডবয় গ্রেফতার

সেবা ডেস্ক: খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক গৃহবধূকে (২৫) যৌন হয়রানির অভিযোগে পুলিশ নজরুল ইসলাম (৪৫) নামে এক ওয়ার্ডবয়কে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে নগরীর সোনাডাঙ্গাস্থ হাফিজনগর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযুক্ত নজরুল করোনা ডেডিকেটেড হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন। এদিকে, যৌন হয়রানির অভিযোগে হাসপাতাল থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কোশালিয়া গ্রামের মনসুর আলী ছেলে। বর্তমানে সে নগরীর সোনাডাঙ্গা খোড়ার বস্তি এলাকায় বসবাস করে।

হাসপাতালের নার্স ও চিকিৎসকরা জানান, করোনা আক্রান্ত হয়ে নগরীর এক গৃহবধূ গত ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে ওয়ার্ডবয় নজরুল পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় নজরুল সটকে পড়েন।

ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, তিনি করোনা হাসপাতালে ভর্তির পরদিন থেকে নজরুল নামে এক ওয়ার্ড বয় কারণে-অকারণে তার কাছে এসে উপকার করতে চাইতো। কিন্তু আমার প্রয়োজন না হওয়ায় সে নানান ধরনের আপত্তিকর কথা বলতো। একপর্যায়ে গত ১৩জুন রাত ২ টার দিকে সে আমাকে যৌন হয়রানি করে। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি সবাইকে জানাই।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার জানান, রোগীর স্বজনদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ওয়ার্ডবয় নজরুলকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে ওই রোগীকেও গত সোমবার ছাড়পত্র দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, আটক নজরুলের বিরুদ্ধে ওই গৃহবধূর পক্ষ থেকে যৌন হয়রানির অভিযোগে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top