
জামালপুর প্রতিনিধি: জামালপুরে করোনায় আর্থিক ভাবে বিপর্যস্ত ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের মানবিক সাহায্য ও ঋণ সহজীকরণের ১১ দফার দাবীতে জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান করেছে।
গতকাল দুপরে বাংলাদেশ জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মোখলেছুর রহমান স্বারক লিপি গ্রহন করেন।
প্রান্তিক উদ্যোক্তা ফোরামের জেলা সমন্বয়কারী আরজুমান আরা মুক্তা, সংগঠনটির যুগ্ন সমন্বয়কারী আজিজুল হাকীম, সহকারী সমন্বয়কারী নিশা খাতুন, সাধারন সমন্বয়কারী সাদিয়া সুরাইয়া, অতিরিক্ত সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান সাইফুল প্রমুখ ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।