
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নতুন করে পাঁচজন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে কাজিপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ইলেকট্রিশিয়ান তার স্ত্রী ও ছেলেমেয়ের রক্তের পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে।
অপরজন এক মহিলা গার্মেন্টস কর্মি। তার বাড়ি মেঘাই ওয়াপদা বাঁধে মন্দিরের পাশে।
মঙ্গলবার বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীর পারুল এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জন।
এদিকে মঙ্গলবার বিকেলেই পল্লীবিদ্যুত কর্মির সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।