ধুনট থানা পুলিশ পেলেন সুরক্ষা সামগ্রী

S M Ashraful Azom
0
 ধুনট থানা পুলিশ পেলেন সুরক্ষা সামগ্রী

রফিকুল আলম,ধুনট (বগুড়া): করোনার পরিস্থিতি মোকাবেলার জন্য বগুড়ার ধুনট থানা পুলিশের মাঝে সুরক্ষা সরঞ্জামাদি ও ঔষধ বিতরণ করছে উপজেলা প্রশাসন। সুরক্ষা সরঞ্জামাদি ও ঔষধের মধ্য ছিল পিপিই, হ্যান্ড স্যাটিসাইজার, মাস্ক, গ্লোভস, সাদা চশমা, ফেস শীলড, জিংক ও সিভিট ট্যাবলেট।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালার হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারমান গোলাম হোসেন সরকার, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারমান এমএ তারেক হেলাল ও গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারমান ময়নুল হাসান মুকুল প্রমুখ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top