
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুর ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী মেডিক্যাল অফিসার সহ নতুন করে আরো ৪জন করোনায় আক্রান্তÍ হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তে সংখ্যা দাড়ালো ৭৪জনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের জানায়, ১১ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা ফলাফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী মেডিক্যাল অফিসার(৩২) এক ঔষধ প্রতিনিধি (২৮) ব্যবসায়ী (৩৫)সহ নমুনায় ৪জনের করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ৮জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এছাড়াও পুরাতন আক্রান্ত একনারীর দ্বিতীয় ফলাফলে আবারো পজেটিভ এসেছে।
উল্লেখ্য যে, জামালপুরে ইসলামপুরের গত ৯এপ্রিল দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।