করোনাযুদ্ধে র‍্যাবের হেলিকপ্টার

S M Ashraful Azom
করোনাযুদ্ধে র‍্যাবের হেলিকপ্টার

সেবা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর পর এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে লড়াই করতে ব্যবহার করতে প্রস্তুত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টারও।

র‌্যাবের অনলাইন মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়ে বুধবার রাতে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) একটি হেলিকপ্টার প্রস্তুত করেছে যা করোনা রোগীদের সংকটপূর্ণ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হবে।

র‌্যাবের এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে সময় টিভিতে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, র‌্যাবের এই হেলিকপ্টারে একসাথে দুইজন করোনা রোগী ও দুইজন এ্যাটেনডেন্ট পরিবহন করতে পারবে। পাইলট থাকবে একজন। রোগীর সাথে কোনও সমস্যা না হয় সেজন্য এতে থাকবে পোর্টেবল ভেন্টিলেটর।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান