ধুনটে বীর মুক্তিযোদ্ধা তোতা আর নেই

S M Ashraful Azom
0
ধুনটে বীর মুক্তিযোদ্ধা তোতা আর নেই

রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা সদরের সিকতা সিনেমা হলের মালিক বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ জামান তোতা (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না.......রাজেউন)।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার বিকেল ৫টার দিকে ধুনট শহরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, সাবেক সংসদ সদস্য এড. শাহজাহান আলী তালুকদার, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, গোলাম ওহাব, ছাবেদ আলী, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল হক মিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমূখ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top