
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউপির মন্নিয়া পাড়া গ্রামে ৩৮ বছর বয়সী ওই নারীর মৃতু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, বুধবার রাতে জ্বর, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে ৩৮ বছর বয়সী ওই নারী পোশাক শ্রমিক তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে একটি পিকআপ ভ্যান ভাড়া করে নারায়ণগঞ্জ থেকে দেওয়ানগঞ্জ আসেন। পরে বৃহষ্পতিবার দুপুরে মন্নিয়া পাড়া গ্রামে নারায়ণগঞ্জ ফেরত এক নারী করোনা উপসর্গ নিয়ে মারা যায়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।