বকশীগঞ্জে পাট চাষিদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে পাট চাষিদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

শাহজাহান পারভেজ শাহীন,বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাট চাষিদের বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা পাট অফিসের উদ্যোগে ১৮ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় বিভিন্ন ইউনিয়নের ২০০ পাট চাষিকে ১২ কেজি করে রাসায়নিক সার বিতরণের মাধ্যমে সার বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সার বিতরণকালে জেলা পাট কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর আজাদ, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর সহ পাট চাষিরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক পাট চাষিকে ৬ কেজি ইউরিয়া সার, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের ১৫০০ পাট চাষিকে বিনামূল্যে সার বিতরণ করা হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top