বকশীগঞ্জে প্রতিবন্ধী স্কুলে চিকিৎসা সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে প্রতিবন্ধী স্কুলে চিকিৎসা সামগ্রী বিতরণ

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের চিকিৎসায় সততা জনকল্যাণ সংস্থার অর্থায়নে মালিরচর মৌলভীপাড়া দুঃস্থ প্রতিবন্ধী ও কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে ডিজিটাল থেরাপি মেশিন, প্রেশার মাপার যন্ত্র বিপি, ওজন মাপার যন্ত্রসহ বিভিন্ন প্রকার চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে।

১০ জুন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে এম শামছুর রহমান এবং সততা জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. খাইরুল ইসলাম প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা লালমনি আক্তারের কাছে এসব চিকিৎসা উপকরণ হস্তান্তর করেন।

এসময় সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান ওই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে তৈরি নকশীকাঁথা, পুতির কাজ, মাস্ক তৈরি, মোবাইল সার্ভিসিং এবং হস্তশিল্পের বিভিন্ন কাজ দেখে অভিভূত হন। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস চলাকালে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিবন্ধীদের তৈরি করা মাস্ক বিনামূল্যে বিতরণ করছেন ওই বিদ্যালয়ের পরিচালক মো. খাইরুল ইসলাম।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top