কাজিপুর থানার ওসি লুৎফর রহমানের বিদায় অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
কাজিপুর থানার ওসি লুৎফর রহমানের বিদায় অনুষ্ঠিত

কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা থেকে অন্যত্র বদলি হয়েছেন অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান। এ উপলক্ষ্যে বুধবার (১৭ জুন) বিকেলে  বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মাদ বাবলু, কৃষি অফিসার রেজাউল করিম।

 বক্তারা পরিদর্শক লুৎফর রহমানের নতুন কর্মস্থলে তার সফলতা ও মঙ্গল কামনা করেন। জবাবে বিদায়ী অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান তার বক্তব্যে বলেন, ‘কাজিপুরে দায়িত্ব পালনকালীন সময়ে সবার সহযোগিতা পেয়েছি। নিয়ম রক্ষায় সবাইকে একদিন এমনি করে নতুন কর্মস্থলে চলে যেতে হবে। আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই।

 পরে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী মাহিন হোসেন, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন, কাজিপুর থানার নবাগত অফিসার ইনচার্জ পঞ্চানন্দ সরকার।

 কাজিপুর থানার বিদায়ী অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান বদলী হয়ে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স এ নিযুক্ত হবেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top