বকশীগঞ্জে কোভিড-১৯ মোকাবেলায় উন্নয়ন সংঘের খাদ্য সহায়তা

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে কোভিড-১৯ মোকাবেলায় উন্নয়ন সংঘের খাদ্য সহায়তা

শাহজাহান পারভেজ শাহীন, বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস উপলক্ষে ১০০ অসহায়, দরিদ্র, প্রতিবন্ধীদের মাঝে ৮ জুন সোমবার খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

অক্সফ্যাম বাংলাদেশের অর্থায়নে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের রিকল ২০২১ প্রকল্পের উদ্যোগে মেরুরচর, সাধুরপাড়া ও নিলাখিয়া ইউনিয়নের ১০০ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

প্রতিজনকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, সাবান, হুইল, মাস্ক, স্যানিটারী প্যাড বিতরণ করা হয়।

মেরুরচর ইউনিয়নের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদানকালে উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, ফিন্যান্স এন্ড লজিষ্টিক অফিসার মিজানুর রহমান, এফএফ নাসরিন আক্তার, রাশেদ উর রহমান , জিয়াউর রহমান, সততা জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top