কাজিপুরে নতুন করে ৩ জন করোনা আক্রান্ত

S M Ashraful Azom
কাজিপুরে নতুন করে ৩ জন করোনা আক্রান্ত

কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত  হলেন, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা জাহানারার মেয়ে আলমপুর গ্রামের কনা, চরগিরিশ ইউনিয়নের ইউপি সদস্য ভেটুয়া জগন্নাতপুর গ্রামের আব্দুল মান্নান এবং মেঘাই গ্রামের  হুমায়ুন কবির।

 সোমবার (৮ জুন) রাতে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভিন পারুল বিষয়টি নিশ্চিত করে বলেন, "আক্রান্ত সকলেই জ্বর, সর্দিতে ভুগছিলেন। সন্দেহবশত তাদের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার পর আজ সকলের রিপোর্ট পজেটিভ এসেছে।"

 তিনি আরো জানান, চাকরিজীবি হুমায়ুন কবির ঢাকা থেকে বাড়িতে এসে নমুনা প্রদান করে আবার ঢাকা ফিরে যান। আক্রান্তরা তাদের নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন বলে তিনি জানান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান