টাঙ্গাইল মহাসড়কে সবধরণের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলো হাইওয়ে পুলিশ

S M Ashraful Azom
0
টাঙ্গাইল মহাসড়কে সবধরণের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলো হাইওয়ে পুলিশ
সেবা ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সব ধরণের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছে টাঙ্গাইল হাইওয়ে পুলিশ। বিগতদিনে পরিবহন সংগঠনের নামে উঠানো চাঁদা নিয়ে সম্প্রতি দেশের বিভিন্নস্থানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এমন সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন।

টাঙ্গাইলেও পরিবহনের সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও পুলিশের বিরুদ্ধে এমন চাঁদাবাজির অভিযোগ উঠায় মহাসড়ককে চাঁদাবাজি মুক্ত ঘোষণা করেছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির।

বৃহস্পতিবার সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ডে ব্যাটারিচালিত অটোরিক্সা, সিএনজি, মাইক্রোবাস ও মহাসড়কে চলাচলরত বাস-ট্রাকের চালকদের সাথে কথা বলে এই ঘোষণা দেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল হোসেন।

এসময় তিনি বলেন,করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্বাভাবিক যানচলাচল বন্ধ থাকায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মহাসড়কে গণপরিবহন চলাচল করছে। পরিবহন খাতে চাঁদবাজি বন্ধে সরকারের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বয়ে অভিযান অব্যাহত আছে। কোন পরিবহন সংগঠন ,সংস্থা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরোও বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন সময় টহলের নামে চাঁদাবাজির যে অভিযোগ ছিলো তা এখন অার নেই। সকল পক্ষকে সতর্ক করা হয়েছে বলে জানান ‍তিনি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top