বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

S M Ashraful Azom
0
বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে পাথরের পাঁচটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করার মাধ্যমে দীর্ঘ তিন মাস পর ফের সচল হলো এই স্থল বন্দর।

এর আগে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৫ মার্চ থেকে ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা করা হয়।

দীর্ঘ তিন মাস পর দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে বৃহস্পতিবার থেকে ফের পাথর আমদানি শুরু করা হয়। প্রথম দিনে শুধু ৫ টি পাথরের ট্রাক বাংলাদেশে আসে। তবে শনিবার থেকে পুরোদমে স্বাস্থ্যবিধি মেনে পাথরের ট্রাক আসবে বলে জানিয়েছেন আমদানি-রপ্তানিকারকরা।



ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top