
রফিকুল আলম, ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় এনজিও কর্মী মোর্শেদা হক মুটুক মনির ব্যক্তিগত উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদ প্রাঙ্গনে উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার কাউন্সিলর আলী আজগর মান্নান, ফজলুল হক সোনা, টিএমএসএস ধুনট অঞ্চলের প্রধান আফজাল হোসেন, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোর্শেদা হক মুটুট মনি ও মেডিকেল এসিসট্যান্ট আসমাউল হুসনা প্রমুখ। ক্যাম্পেইনটি চলবে আগামী শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।