সরিষাবাড়ীতে টিউশনি করার দায়ে শিক্ষকের অর্থদন্ড

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে টিউশনি করার দায়ে শিক্ষকের অর্থদন্ড

সেবা ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রাণঘাতি ভাইরাস করোনার মহামারির মধ্যে প্রাইভেট পড়ানোর অপরাধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়ামুল নাছির ভূইয়া মিন্টুকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ জুন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন বাসায় প্রাইভেট পড়ানোর সময় ওই শিক্ষককে আটক করে অর্থদ দেন।

উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া আব্দুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ামুল নাছির ভূইয়া মিন্টু। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ওই শিক্ষক সরকারের নীতিমালা তোয়াক্কা না করে করোনা প্রাদুর্ভাব শুরুর থেকেই তার নিজ বাসায় ছাত্র ছাত্রীদের প্রাইভেট পড়ানো চালিয়ে আসছেন।

এই অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ ওই শিক্ষকের বাসায় অভিযান চালিয়ে প্রাইভেট পড়ানোর অবস্থায় তাকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিক্ষক নিয়ামুল নাছির ভুইয়া মিন্টুকে ৮ হাজার টাকা অর্থদন্ড করেন নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে জানান, সরকারি আইন অমান্য করে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষক নিয়ামুল নাছির ভুইয়া মিন্টুকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে করোনা সংক্রমণ রোধ আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top