বকশীগঞ্জে শিক্ষকের দুই শতাধিক গাছের চারা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে শিক্ষকের দুই শতাধিক গাছের চারা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে এক স্কুল শিক্ষকের দুই শতাধিক ফলজ ও বনজ গাছের চারা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামে।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার রাতে কে বা কারা প্রায় দুই শতাধিক গাছের চারা ভেঙে ফেলেছেন।

চারা গাছের মালিক ও ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশিরুল ইসলাম জানান, সোমবার রাতে তার একটি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা ভেঙে ফেলা হয়। ১৫ জুন সকালে তিনি তার বাগানে গিয়ে সব চারা গাছ ভেঙে ফেলা দেখতে পান।

এতে প্রায় দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ,বনজ ও কাঠের গাছের চারা ভেঙে ফেলা হয়। এ ঘটনার পর ওই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে ধারনা করা হচ্ছে ওই শিক্ষকের সাথে পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ কাজটি করেছেন।

এলাকাবাসীর দাবি সঠিক তদন্তের মাধ্যমে পরিবেশ ধ্বংসকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হোক।

শিশিরুল ইসলাম জানান, তার আরেকটি কাঠের বাগান রয়েছে ,সেটি নিয়েও তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সহকারী শিক্ষক শিশিরুল ইসলাম।
বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাটির তদন্তপূর্বক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top