
সেবা ডেস্ক: জামালপুরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ জন। এ নিয়ে জেলায় আক্রান্ত হয়েছে ৩৫৩ জন। এছাড়া পাঁচজনকে করোনামুক্ত ঘোষণা করে ছাড়পত্র দেয়া হয়েছে।
৮ মে সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।
তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষায় জামালপুরের তিনজনের পজিটিভ রিপোর্ট এসেছে। তারা সদর উপজেলা, মেলান্দহ ও মাদারগঞ্জের বাসিন্দা।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জামালপুরে চার হাজার ১৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৩৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া ১৫৬ জনকে সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেয়া হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।