করোনা রোধে দেওয়ানগঞ্জ রেল স্টেশনে হাত ধোয়ার বেসিন উদ্বোধন

S M Ashraful Azom
করোনা রোধে দেওয়ানগঞ্জ রেল স্টেশনে হাত ধোয়ার বেসিন উদ্বোধন

সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ রেল স্টেশনে রেলযাত্রীদের মধ্যে প্রাণঘাতি করোনাভাইরাস বিস্তার রোধে সাবান দিয়ে হাত ধুয়ে গাড়িতে উঠার সুবিধার্থে স্থায়ী বেসিন স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার নির্দেশনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এটি স্থাপন করা হয়।

৭ জুন দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসিন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সুলতানা রাজিয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল হাসান তমাল ও ভারপ্রাপ্ত রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল বাতেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন তিস্তা যাত্রীদের উদ্দেশে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইইডিসিআর নির্দেশনা মতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ট্রেনে উঠার আগে ২০ সেকেন্ড সবাইকে সাবান দিয়ে হাত ধুয়ে গাড়িতে উঠতে হবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান