ধুনটে কম্বাইন হার্ভেস্টার পেলেন কৃষক

S M Ashraful Azom
0
ধুনটে কম্বাইন হার্ভেস্টার পেলেন কৃষক

রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি যন্ত্রপাতিতে সরকারি উন্নয়ন সহায়তা কার্যক্রমে আওতায় কম্বাইন হার্ভেস্টার মেশিন (ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র) কৃষকের হাতে তুলে দেয়া হয়েছে।

রোববার বিকেল ৪টার দিকে ধুনট উপজেলা পরিষদ প্রাঙ্গনে মথুরাপুর ইউনিয়নের কৃষক শহিদুল ইসলামের হাতে যন্ত্রটি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্ত্তুজা, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুঞ্জুরুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছোবহান, কৃষক শহিদুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top