গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে আইনি ব্যবস্থা : ওবায়দুল কাদের

S M Ashraful Azom
0
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে আইনি ব্যবস্থা  ওবায়দুল কাদের

সেবা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতিরিক্ত ভাড়ার অভিযোগ প্রমাণিত হলে সড়ক পরিবহন আইন অনুযায়ী ডাম্পিংসহ কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনাকালীন গণপরিবহনে ভাড়া পুনর্বিন্যাসে চট্টগ্রামসহ কয়েক স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। অতিরিক্ত ভাড়া যারা আদায় করে তারা এই সংকটে গণদুশমন বলে পরিচিত হবে। তারা জনগণের কাছে গণদুশমন হিসেবে চিহ্নিত হবে। এই সংকটে তারা সরকারকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ভাড়া চাপাচ্ছে।

তিনি বলেন, প্রতিশ্রুতি রক্ষা করে যারা ভাড়া আদায় করছেন তাদের অভিনন্দন জানাই। যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োগ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, সরকার সংক্রমণ রোধে নতুন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সংক্রমিত এলাকাসমূহকে সংক্রমণের মাত্রা অনুযায়ী বিভিন্ন জোনে ভাগ করা হচ্ছে। আরোপ করা হচ্ছে কড়াকড়ি। আমি সবাইকে ধৈর্যের সঙ্গে সরকারের গাইডলাইন প্রতিপালনের আহ্বান করছি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top