বাংলাদেশে দারাজকে সাথে নিয়ে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে আলিবাবা

S M Ashraful Azom
0
বাংলাদেশে দারাজকে সাথে নিয়ে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে আলিবাবা

সেবা ডেস্ক: আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান “আলিবাবা” দারাজকে সাথে নিয়ে বাংলাদেশে ৫শ’ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশে লজিস্টিক অবকাঠামো উন্নয়ন ও ৬৪ জেলায় ১৫০টিরও বেশি হাব স্থাপন করবে আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান দারাজ।

 ২০২১ সালের মধ্যে সমস্ত কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে দারাজ।

প্রযুক্তির কল্যাণে দুনিয়াব্যাপী ক্রমেই জনপ্রিয় হচ্ছে অনলাইন কেটা কাটা। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও বাড়ছে এর কদর। প্রতিনিয়ত বাড়ছে অনলাইন ক্রেতা। এমনই প্রেক্ষাপটে বাজার ধরতে এবার বাংলাদেশে ব্যাপক পরিসরে আসছে আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। এরই মধ্যে নিজেদের ব্যবসায়ীক অংশীদার দারাজের মাধ্যমে বাংলাদেশে ৫শ’ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে তারা।

অনলাইন মার্কেটপ্লেস দারাজ বলছে, দেশের ৬৪ জেলায় নির্মাণ করা হবে ১৫০টিরও বেশি হাব। কার্যক্রম গতিশীল করতে নির্মাণ করা হবে ২ লাখ বর্গফুটের নিজস্ব ওয়্যারহাউজ ও দেড় লাখ বর্গ ফুটের স্বয়ংক্রিয় সর্টিং সেন্টার।

দারাজ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, আমরা ২০২১ সালের মধ্যে দেশে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করব। সারাদেশে ৬৪ জেলায় হাপ করা হবে। ২ বছরের মধ্যে ১৮ থেকে ২০ হাজার উদ্যোক্তা তৈরি করবে।

প্রতিষ্ঠানটি বাংলাদেশে নন্দিনী, দারাজ স্টোর, দারাজ ভিলেজ প্রকল্পের মাধ্যমে তরুণ ই-কমার্স উদ্যোক্তা তৈরিতে কাজ করছে। গ্রাহককে আরও দ্রুত ও সহজে পণ্য পৌঁছে দিতে কনভেয়ার বেল্ট, ফর্ক লিফ্ট, এনার্জি এফিশিয়েন্ট, পার্কিং বেস, ফায়ার সেফটি ইকুইপমেন্ট ইত্যাদিসহ নানা ধরণের সরঞ্জাম অন্তভূক্ত করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৪ সাল থেকে বাংলাদেশে অনলাইনে ব্যবসায় পরিচালনা করছে দারাজ। প্রতিষ্ঠানটির মার্কেটিপ্লেসে রয়েছে ১৮ হাজারেরও বেশি বিক্রেতা। দারাজের পক্ষ থেকে তাদের প্রতিনিয়ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। গ্রাহকদের পণ্য পৌঁছে দিতে নিজস্ব লজিস্টিক পরিসেবায় কর্মরত রয়েছেন ৩ হাজার কর্মী।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top