সারাদেশে দেড় কোটি পরিবারকে সরকারের ত্রাণ সহায়তা

S M Ashraful Azom
0
সারাদেশে দেড় কোটি পরিবারকে সরকারের ত্রাণ সহায়তা

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে শেখ হাসিনার সরকার। এ পর্যন্ত সারা দেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

 মঙ্গলবার (৯ জুন) এক তথ্য বিবরনীতে বলা হয়, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮ জুন পর্যন্ত সারা দেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১ হাজার ৪১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৭৯৫ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৫৩২টি এবং উপকারভোগী লোক সংখ্যা ছয় কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭২০ জন।

অন্যদিকে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১শ’ ১৬ কোটিরও বেশি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ বাবদ নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৭৮ কোটি ১ লাখ ৫২ হাজার ৬৬১টাকা।

এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৪ লাখ ৪৪ হাজার ৬৮৯টি এবং উপকারভোগী লোকসংখ্যা চার কোটি ২১ লাখ ৩৫ হাজার ৮৪০ জন। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৮৫৪ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৬ লাখ ৬৭ হাজার ৮১৩ টি এবং লোকসংখ্যা ১৩ লাখ ৭৯ হাজার ৩৭৪ জন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top