
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী, গাজীপুর) : টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছে। তিনি দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।
এই মহামারী করোনা ভাইরাসে সংক্রমণ ঠেকাতে তিনি নানা মুখি কর্মসূচি পালন করেন। এবং টঙ্গী বাসীর জন্য করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে ঝুঁকি নিয়ে থানার সকল দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন।
কিন্তু কয়েক দিন শারীরিক অসুস্থ অনুভব করায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে করোনা টেস্ট করান।
বুধবার টঙ্গী পুর্ব থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি মোবাইলে নিশ্চিত করেন তার করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে।
ওসি আমিনুল ইসলাম আরও জানান, তিনি তার বাসায় আইসোলেশনে আছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো।
এব্যাপারে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল বলেন, টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম টঙ্গীতে যোগদানের পর থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছে। তিনি সঠিক ভাবে দায়িত্ব পালন করায় টঙ্গীতে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী নির্মুল হবে। তিনি সকলের কাছে ওসি আমিনুল ইসলামের জন্য দোয়া কামনা করেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।