কাজিপুরের আমিনা মনসুর ডিগ্রি কলেজে মোহাম্মদ নাসিমের স্মরণসভা

S M Ashraful Azom
0
কাজিপুরের আমিনা মনসুর ডিগ্রি কলেজে মোহাম্মদ নাসিমের স্মরণসভা

স্টাফ রিপোর্টার:  সিরাজগঞ্জ-১(কাজিপুর ও সদরের অংশ বিশেষ) আসনের জাতীয় সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রি সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণসভা করেছে আমিনা মনসুর ডিগ্রি কলেজ। বুধবার (১৭ জুন) দুপুরে কলেজের একাডেমিক ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত স্মরণসভার প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

তিনি বলেন, শহিদ ক্যাপটেন এম মনসুর আলীর সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিমকে হারিয়ে আমরা শোকাহত।

 তিনি ছিলেন বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ, কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ, নিষ্ঠাবান, অমায়িক ও আকর্ষণীয় গুণাবলি সম্পন্ন একজন মানুষ ছিলেন।  পরম করুণাময়ের নিকট তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফেরাত কামনা করছি।

 আমিনা মনসুর ডিগ্রি কলেজের প্রষ্ঠিষ্ঠাতা সদস্য আজগর আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফরিদুল ইসলাম। অন্যদের মধ্যে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম রাঙা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সাবেক সম্পাদক আবু জাফর মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় কলেজের উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্যগণ, সোনামুখী ইউনিয়র ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান, যুবলীগ সভাপতি রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কলেজের শিক্ষক. কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top