মাস্ক ও গ্লাভসের বর্জ্য ধ্বংসের অনুরোধ জানিয়ে পৌর মেয়রের স্ট্যাটাস

S M Ashraful Azom
0
মাস্ক ও গ্লাভসের বর্জ্য ধ্বংসের অনুরোধ জানিয়ে পৌর মেয়রের স্ট্যাটাস

সেবা ডেস্ক: ব্যবহৃত প্লাস্টিকের চায়ের কাপ এবং মাস্ক ও গ্লাভস ব্যবহার শেষে সেটি বর্জ্য হিসেবে ডাস্টবিনে ফেলতে বা ধ্বংস করার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহীদ।

গতকাল বুধবার (১৭ জুন) সন্ধার পর তার ফেসবুক আইডির টাইমলাইনে এই স্ট্যাটাস প্রদান করেন তিনি।

পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হল।

“প্রিয় পৌরবাসী আসসালামু আলাইকুম। ঘাটাইল পৌরসভার সকল প্রিয় চা বিক্রেতাঃ ভাই এবং বোনেরা ও সচেতন পৌরবাসীর বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা ব্যবহৃত প্লাস্টিকের চায়ের কাপ এবং মাস্ক ও গ্লাভস ব্যবহারের পর সেটি বর্জ্য হিসেবে সঠিকভাবে তা ডাস্টবিনে না ফেলে বা ধ্বংস না করে তা যত্রতত্র ফেলে পরিবেশ নষ্ট করছি।
যেহেতু বর্তমানে স্পর্শকাতর ছোঁয়াচে করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলমান রয়েছে, সেহেতু সকলের উচিৎ হবে আমাদের ব্যবহৃত প্লাস্টিকের চায়ের কাপ এবং মাস্ক ও গ্লাভস ব্যবহারের পর তা বর্জ্য হিসেবে সঠিকভাবে বিনষ্ট করা।
এসডো’র গবেষণায় জানা গেছে, গত ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত শুধু ১ মাসে ১৫৯২ টন সার্জিক্যাল মাস্কের বর্জ্য উৎপন্ন হয়েছে।
এমনিতে কভিড-১৯ সারা বিশ্বকে হুমকির মুখে ফেলেছে। অর্থনৈতিক ক্ষতি, মানসিক চাপ ও মৃত্যুর মিছিলে আতংকিত বিশ্ববাসী। এর মধ্যে মাস্ক-গ্লাভ্স বর্জ্য পরিবেশ সংকটকে ঘনীভূত করছে।
যে ভাইরাস সংক্রমন থেকে রক্ষার জন্য আমরা সুরক্ষিত মাস্ক, গ্লাভ্স ও পিপিই ব্যবহার করছি, সেসব উপাদানের কঠিন বর্জ্য যদি নদী, মাটি বা পানি দূষণের কারণ হয়, তবে তা’ অত্যন্ত দূর্ভাগ্যের!
কাজেই ব্যবহৃত প্লাস্টিকের কাপ, মাস্ক, গ্লাভ্স ও পিপিই যেন আমরা ব্যবহারের পর বর্জ্য হিসেবে পৌরসভার নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি অথবা সঠিকভাবে ধ্বংস করি, সে জন্য ঘাটাইল পৌরবাসী সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।”


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top