কাজিপুরের নাটুয়ারপাড়ায় মোহাম্মদ নাসিমের স্মরণসভা

S M Ashraful Azom
0
কাজিপুরের নাটুয়ারপাড়ায় মোহাম্মদ নাসিমের স্মরণসভা

স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও সিরাজগঞ্জ-১(কাজিপুর ও সদরের অংশ বিশেষ) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে স্মরণসভা করেছে নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নাটুয়ারপাড়া জামে মসজিদে এই স্মরণসভার প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহামন সিরাজী। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপটেন এম মনসুর আলীর সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিমকে হারিয়ে আমরা শোকাহত। তার স্মৃতি আমাদের মাঝে কর্মপ্রেরণার উৎস হিসেবে থাকবে।

 মোহাম্মদ নাসিম বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ, কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ, নিষ্ঠাবান, অমায়িক ও আকর্ষণীয় গুণাবলি সম্পন্ন একজন মানুষ ছিলেন।  পরম করুণাময়ের নিকট তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফেরাত কামনা করছি ‘নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চান, জেলা পরিষদ সদস্য ইসাহাক উদ্দিন প্রমূখ।

এসময় নাটুয়ারপাড়া ইউনিয়র আ.লীগের সাধারন সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান, ছাত্রলীগ সম্পাদক আবু সায়েম তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সেলিম আখতার, সাধারন সম্পাদক জুহুরুল ইসলাম, যুবলীগ সভাপতি দুলাল সরকার, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম ডন, সাধারন সম্পাপদ জুয়েল রানাসহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।#


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top