
সেবা ডেস্ক: রেড জোনগুলোতে সরকারি নির্দেশনা পালনে টহল জোরদার করছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেড জোনে সেনাটহল জোরদার করা হচ্ছে। করোনা সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। আজ থেকে ৩০শে জুন পর্যন্ত নিষেধাজ্ঞার সময় রাত ৮টার পর বাড়ির বাইরে যাওয়া যাবে না। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিংমলগুলো বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।