গাইবান্ধায় সিএনজির ধাক্কায় এক শিশু নিহত: আহত ৪

S M Ashraful Azom
0
গাইবান্ধায় সিএনজির ধাক্কায় এক শিশু নিহত: আহত ৪

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর বটতলা মসজিদের সামনে গতকাল বুধবার সকালে সিএনজির ধাক্কায় খালেকুল ইসলাম (১০) নামে এক শিশু নিহত ও তার মাসহ ৪ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, খালেকুল ইসলাম ও তার ফেনী থেকে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে সিএনজিযোগে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড়ে যাওয়ার পথে বাদিয়াখালীর রিফাইতপুর বটতলা মসজিদের সামনে পৌঁছলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের দান বাক্সের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই খালেকুল মারা যায়।

এসময় তার মা খুকি বেগম (৪০), বড়বোন আফরিন (১৪), ছোট বোন বিবি আয়সা (৭) ও তার চাচি লাইজু বেগম (৩০) আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top