করোনা থেকে বাঁচতে পুলিশ শুরু করেছে যোগব্যায়াম

S M Ashraful Azom
0
করোনা থেকে বাঁচতে পুলিশ শুরু করেছে যোগব্যায়াম

সেবা ডেস্ক: করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে ‘সুস্থ দেহ ও প্রশান্ত মনের জন্য চাই যথাযথ যোগ অনুশীলন’- এমন স্লোগানে যোগব্যায়াম শুরু করেছেন পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের সদস্যরা। গত সোমবার কূটনৈতিকপাড়া গুলশানে পুলিশের মাঠে দেড় ঘণ্টা ধরে চলে এ যোগ অনুশীলন। গত রবিবার উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফুল ইসলাম যোগ কর্মশালার উদ্বোধন করেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি করোনা মোকাবিলায় বেশ ভূমিকা রাখতে পারে এ শরীরচর্চা।

ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের সহকারী কমিশনার (এসি) রাজন সাহা আমাদের সময়কে বলেন, ‘পুলিশ বিভাগের সবাই কোভিড ১৯-এর বিরুদ্ধে যুদ্ধ করছেন। পাশাপাশি দেশ ও জাতি এবং কূটনীতিকদের নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বও পালন করছেন। তাই পুলিশ সদস্যদের দেহ সুস্থ এবং মনকে প্রশান্ত রাখার জন্য ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের এ আয়োজন। রবিবার এ বিভাগের দেড়শ পুলিশ সদস্য সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত যোগ অনুশীলন করেন।’ তিনি আরও বলেন, ‘একদিন পরপর চলবে যোগ অনুশীলন। এ বিভাগের ১২শ পুলিশ সদস্য পর্যায়ক্রমে এতে অংশ নেবেন।’

জানা যায়, ডিপ্লোম্যাটিক পুলিশের ৬৫ সদস্য কোভিড-১৯ আক্রান্ত হন। এর মধ্যে ৬২ জনই সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন আছেন বাকি তিনজন। এ ছাড়া পুলিশ বাহিনীতে এ পর্যন্ত ৬ হাজার ২০৬ সদস্যের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ১৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭৬৭ জন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top