
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গী প্রেসক্লাবে হামলা-ভাংচুর, লুটপাট ও ক্লাবের নিয়ম-শৃংখলা উপেক্ষা করে গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে শেখ মো. আজিজুল হককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, গত ৩০ মে ২০১৯ইং তারিখ দীর্ঘদিনের ভোগদখলকৃত টঙ্গী প্রেসক্লাবের মার্কেটটি অন্যেরা দখল নেয়ার ক্ষেত্রে তিনি পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগীতা করেছেন। এর ফলে প্রেসক্লাবের মার্কেটটি রাতের অন্ধকারে লুটপাট ও ভাংচুর করে দখল করে নিয়ে যায় দখলদাররা। বিষয়টি জিজ্ঞেস করলে তিনি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মারমুখী হয়ে অশালীন আচরণ করেন। একপর্যায়ে মার্কেট দখলকারিদের পক্ষে তিনি অবস্থান নেন। এছাড়াও গত ১৪ অক্টোবর ২০১৯ তারিখে সন্ত্রাসী বাহিনীসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার নেতৃত্বে প্রেসক্লাবে হামলা করা হয়। ক্লাব থেকে বহিস্কৃত এম.আর নাসিরসহ অজ্ঞাত আরো ৪/৫ জন ক্লাবে ভাংচুর চালান। এতে ক্লাবের ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় আহত হয় সাংবাদিক এবং তার সাথে থাকা মোবাইল ও টাকা চিনিয়ে নিয়ে যাওয়া হয়। এব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় মামলা (নং-১৬ দায়ের করা হয়।
এছাড়া গত ২২ ফেব্রুয়ারী ২০২০ইং অনুমানিক সকাল ১০ঘটিকায় তার নেতৃত্বে ৫/৭ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে মারাত্মক দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে প্রেসক্লাবে প্রবেশ করে সভাপতি -সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং কর্মচারী আব্দুল কাদেরকে মারধর করে চুরির ঘটনা ঘটায়।
এ ঘটনায় ও টঙ্গী প্রেসক্লাবের প্রতি ঈর্ষাণি¦ত হয়ে গাজীপুর মেট্রোপলিটন প্রেসক্লাব নামে একটি প্রেসক্লাব গঠন করে ওই ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। যা টঙ্গী প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থি। এর ফলে গঠনতন্ত্র অনুযায়ী তাকে টঙ্গী প্রেসক্লাব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া ক্লাব ও সদস্যদের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ষ্টাস্টাস দিয়ে ক্লাবসহ সদস্যদের সুনাম চরম ভাবে ক্ষুন্ন করার অভিযোগ রয়েছে আজিজুল হকের বিরুদ্ধে।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কালিমুল্লাহ ইকবাল বলেন, শেখ মো. আজিজুল হক ক্লাবের সদস্য হয়ে গাজীপুর মেট্রোপলিটন প্রেসক্লাব নামে একটি কথিত প্রেসক্লাব গঠন করে উক্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। যা ক্লাবের গঠনতন্ত্র পরিপন্থি কাজ। সে ক্লাবের সদস্য হয়ে প্রতিনিয়ত ক্লাব ও সদস্যদের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ষ্ট্যাটাস দিয়ে ক্লাবসহ সদস্যদের সুনাম চরমভাবে ক্ষুন্ন করছেন। এঘটনায় ডিজিটাল নিপ্তা আইনে মামলা করা হয়েছে। যার নং-১২/৭১-২০২০ইং করা হয়েছে। এছাড়া সে ক্লাব বিরোধী কার্যকলাপে সারাক্ষণ লিপ্ত রয়েছেন। ক্ষুন্ন করছেন সভাপতিসহ সকল সদস্যদের সুনাম । নিয়ম বর্হিভূত কাজের সাথে জড়িত থাকায় তাকে ক্লাব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এব্যাপারে ক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার বলেন, সংগঠন বিরোধী বিভিন্ন কার্যকলাপে লিপ্ত থাকায় তাকে বারবার বারন করা সত্ত্বেও সে তোয়াক্কা করছে না। একারনে তার বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।