জুরাছড়ির দরিদ্র জনগোষ্ঠী পেল সেনাবাহিনীর খাদ্য সহায়তা

S M Ashraful Azom
0
জুরাছড়ির দরিদ্র জনগোষ্ঠী পেল সেনাবাহিনীর খাদ্য সহায়তা

সেবা ডেস্ক: রাঙামাটির জুরাছড়ির দরিদ্র জনগোষ্ঠী পেল বাংলাদেশ সেনাবাহিনীর খাদ্য সহায়তা। শনিবার সকালে চট্টগ্রাম সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশে রাঙামাটি রিজিয়নের তত্বাবধানে জুরাছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. তানভীর হোসেন এ খাদ্য সহায়তা জুরাছড়ি বাসিন্দাদের পৌছে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীদের সহায়তা করতে দীর্ঘ দিন ধরে পার্বত্যাঞ্চলে কাজ করছে সেনাবাহিনী। যাতে করোনা দুর্যোগের সময় মানুষ খাদ্য সংকটে না পারে তার জন্য নিজেদের রেশমের একটি অংশ বাঁচিয়ে সাধারণ দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে বিতরণ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে কাধে বয়ে পাহাড়িদের ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে  নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

এ ব্যাপারে জুরাছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. তানভীর হোসেন বলেন, করোনা পরিস্থিতে মানুষ যাতে খাদ্য সংকটে না পরে, তার জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা চলমান রয়েছে। মূলত, চট্টগ্রাম সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেলএস এম মতিউর রহমানের নির্দেশে পার্বত্যাঞ্চলে বসবাসরত দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সেনা সদস্যরা খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে। পরিবেশ পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top