জামালপুরে করোনা উপসর্গ নিয়ে ইউপি সদস্যের মৃত্যু

S M Ashraful Azom
0
জামালপুরে করোনা উপসর্গ নিয়ে ইউপি সদস্যের মৃত্যু

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে করোনা উপসর্গ নিয়ে সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মজনু মারা গেছেন। ৭ জুন সকাল ৭টার দিকে কুলিয়া গ্রামের নিজবাড়িতে তিনি মারা যান। স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফজলুল হক জানিয়েছেন, মজনু মেম্বার শ^াসকষ্টজণিত রোগে মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের তত্ত¡াবধানে কাফন দাফন সম্পন্ন হয়েছে।

ওদিকে জেলার মাদারগঞ্জে মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ আরো ৩ জন করোনা শনাক্ত হয়েছে। তিনি ময়মনসিংহ মুক্তাগাছায় নিজ বাড়ীতে হোম আইসোলেশন থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়াও গুনারীতলা এলাকার স্কয়ার কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মাসুদ মিয়া (২৪) করোনা আক্রান্ত হয়েছেন তিনি নিজ বাড়ীতে হোম কোয়ারান্টাইন আছেন। গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকার শাহজাহান এর স্ত্রী হাসনা বেগম (৬৮) করোনা আক্রান্ত হয়েছেন ( তিনি ও নিজ বাড়ীতে হোম কোয়ারান্টাইন এ রয়েছেন) ।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয় বলেছেন- আক্রান্ত  ৩ জনের বাড়ী লকডাউন করা হয়েছে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top